ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসের দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামি বুলবুল আহমেদ, আবুল কালাম ও রুকু। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো: ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এই মামলায় দুই বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত অভিযুক্ত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি